ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৫:০০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

উন্নয়ন ত্বরান্বিত করতে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:৪৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী তিন বছরে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে চান, যাতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ খেলতে না পারে এবং উন্নয়নের গতিধারাও অব্যাহত থাকে। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

দেশের উন্নয়নের জন্য ধনী ও দরিদ্রদের মধ্যে বৈষম্য কমানোর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে আমরা রূপকল্প-২০২১ প্রণয়ন করি। জনগণ আমাদের ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করেন। আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা নিম্নমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছি। মাত্র সাত বছরে আমাদের মাথাপিছু জাতীয় আয় প্রায় আড়াই গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় ২০০৫-০৬ সালের ৫৪৩ ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১ হাজার ৩১৪ মার্কিন ডলার হয়েছে। এর আগে মাথাপিছু আয় দ্বিগুণ করতে সময় লেগেছিল ২০ বছর।    

তিনি আরো বলেন, মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে বাংলাদেশের সময় লেগেছিল ৩৮ বছর। এ অর্থবছরে জিডিপি ২০০ বিলিয়ন ডলারে উন্নীত হবে। এ ধরনের সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এমন অভাবনীয় সাফল্য সত্ত্বেও আমাদের নিশ্চিন্ত হয়ে বসে থাকার সুযোগ নেই। রূপকল্প-২০২১ বাস্তবায়ন এবং ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের যেতে হবে আরও অনেক দূর। উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের আরও কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

এই বিভাগের জনপ্রিয়