উৎসবমুখর পরিবেশে চলছে ডিইউজের ভোট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
২০২২-২৩ মেয়াদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংগঠনটির মোট ভোটার ২ হাজার ৯৬৮ জন।
মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ১৫৭টির বেশি (সকাল ১০টা পর্যন্ত)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এছাড়া পাঁচ জন সহকারী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।
সকাল ৭টা থেকেই প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। ভোটারদের দেখলে আন্তরিকতার সঙ্গে চাইছেন প্রার্থীর জন্য ভোট। কোনো কোনো ক্ষেত্রে ভোটারের নম্বরটি স্লিপে লিখে ভোটারকে সহযোগিতাও করছেন দ্রুত ভোটদান শেষ করতে। এছাড়া পুরো এলাকা প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ভরে গেছে।
এদিকে বয়স্ক, নারী ও অসুস্থ ভোটারদের ভোটদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া ভোট চলাকালে প্রেস ক্লাব চত্বরে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি, ভোটকেন্দ্রে মোবাইল ফোন না আনা, পরিচয়পত্র ও এনআইডি সঙ্গে আনাসহ ১৪টি আচরণবিধির কথা আগেই জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
এবারের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ২১টি পদের জন্য ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল তিনটি হচ্ছে— কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান। এ তিন পরিষদে মোট প্রার্থী রয়েছে ৬১ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



