এআই ও সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে ভয়েস’ এর ওয়েবিনার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৩ মে ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত “বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংবাদিকতার ভবিষ্যত” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
ভয়েসেস ফর ইন্টারঅ্যাকটিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস) ওয়েবিনারের আয়োজন করে।
ওয়েবিনারে বক্তারা সরকারের প্রতি যেন ২০২৪ সালের ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি পরামর্শমূলক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তের আহ্বান জানিয়েছেন।
অনলাইন এই অনুষ্ঠানে সাংবাদিক, সিভিল সোসাইটি সদস্য, মানবাধিকার কর্মী, আইন বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ এবং গবেষকরা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন, এঙ্গেজ মিডিয়ার প্রতিনিধি রেজওয়ান ইসলাম, আইসিএনএল-এর আইন পরামর্শক শারমিন খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সাঈমুম রেজা তালুকদার, ডিজিটালি রাইট-এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী, ডিজিটালি রাইট-এর গবেষণা সমন্বয়ক মিনহাজ আমান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক তাজুল ইসলাম।
রেজওয়ান ইসলাম বলেন, “এআই গবেষণার জন্য উপকারী এবং সময় বাঁচাতে সাহায্য করতে পারে, তবে এটি একটি প্রবন্ধ লেখার কাজ করতে পারে না, কারণ এর সাংবাদিকের অভিজ্ঞতা এবং বিচারবোধ নেই।” তিনি আরো বলেন, “বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, জনগণ মিডিয়ার ওপর আর বিশ্বাস রাখতে পারছে না। তাই, এআইকে ব্যবহার করে তথ্যের অপব্যবহার মোকাবিলা করা এবং ডেটা ক্রস-চেক করা জরুরি।”
সাঈমুম রেজা তালুকদার ওয়েবিনারে রাজনীতিবিদদের দ্বারা কীভাবে কিওয়ার্ড ফিল্টারিং এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট শ্যাডো-ব্যানিং হয় সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরও বলেন, “এআই বিধিমালা মানুষের নিরাপত্তা নিশ্চিতে তৈরি করা উচিত, এতে স্থানীয় মূল্যবোধ এবং নীতি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।” তিনি বাংলাদেশকে বৈশ্বিক এআই রেডিনেস ইনডেক্সে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মিরাজ আহমেদ চৌধুরী কপিরাইট সমস্যা নিয়ে আলোচনা করেন, এবং বলেন, “এআই-এর ক্ষেত্রে কপিরাইট সমস্যাগুলো টুল-ভিত্তিক হবে, বিশেষ করে ডেরিভেটিভ বা নকল কনটেন্ট নিয়ে।”
নিজেরা করি-র পরামর্শক শারাবন তোহুরা ইউটিউবে মিথ্যা তথ্যের প্রচারের ব্যাপারে আলোকপাত করে বলেন, “এ ধরনের তথ্য বয়বৃদ্ধ মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ছড়ায়, রুখতে না পারলে এটি মহামারী আকার ধারণ করতে পারে। এজন্য ডিজিটাল সাক্ষরতার প্রচার জরুরি।”
ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “এআই পলিসি তৈরি করতে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সিভিল সোসাইটি প্রতিনিধিদের সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে এটি জনগণের জন্য উপযোগী হয়।” বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে শিক্ষা এবং সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি, কারণ এই প্রযুক্তির সঙ্গে মিথ্যা তথ্য, ডিপফেক, পক্ষপাতিত্ব, নজরদারি জড়িত এবং সাংবাদিকদের চাকরি হারানোর ঝুঁকি বাড়ছে।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

