এআই ব্যবহার করে ৬৫ বছর বয়সি নারীর প্রতারণার ফাঁদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
এআই ব্যবহার করে এক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সি এক চীনা নারীর বিরুদ্ধে। জানা যায়, এআই ব্যবহার তৈরি ভিডিও এবং ছবি দিয়ে এক ব্যবসায়ীর কাছে নিজেকে ২৯ বছর বয়সি ডাক্তার হিসেবে উপস্থাপন করেন ওই নারী। আদতে তিনি একজন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী। এভাবে পাঁচ মাসে প্রায় ১ লাখ ৭০ হাজার ইউয়ান হাতিয়ে নেন তিনি।
পুলিশ জানিয়েছে, ৬৫ বছর বয়সি ওই নারীর নাম ইউ শিউঝেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া পরিচয় তৈরি করেছিলেন। এরপর ফেস চেঞ্জিং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিজেকে সাংহাইয়ের একটি বড় হাসপাতালের চিকিৎসক হিসেবে উপস্থাপন করতেন।
প্রায় পাঁচ বছর ধরে ইউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৭,০০০টি এআই নির্মিত ছবি ও ভিডিও প্রকাশ করেন। তার ফলোয়ার সংখ্যা প্রায় ১০ হাজার।
সাংহাইভিত্তিক একজন নির্মাণ ঠিকাদার লিউ হুই ২০২১ সালে তার ভুয়া অ্যাকাউন্টটি দেখতে পান। ইউ তাকে জানান যে, হাসপাতালে তার পদমর্যাদার কারণে তিনি বড় নির্মাণকাজের চুক্তি পাইয়ে দিতে সাহায্য করতে পারবেন।
ব্যবসায়িক সুবিধা পাওয়ার আশায় লিউ ইউয়ের সঙ্গে অনলাইনে যোগাযোগ বাড়াতে থাকেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে লিউ বারবার দেখা করা বা ভিডিও কলে কথা বলার অনুরোধ করলেও ইউ প্রতিবারই ভিন্ন ভিন্ন অজুহাতে তা প্রত্যাখ্যান করতেন।
পরে ইউ আরও একটি ভুয়া পরিচয় তৈরি করেন। এবার তিনি নিজেকে লিউয়ের কথিত প্রেমিকার মা হিসেবে পরিচয় দেন। তিনি লিউকে জানান যে, তার মা এই সম্পর্কের বিরোধিতা করছেন। এরপর ভুয়া মা সেজে তিনি লিউয়ের কাছে তিন লাখ ইউয়ান বিয়ের যৌতুক দেওয়ার পাশাপাশি স্থানীয় এলাকায় একটি বাড়ি কেনার দাবি করেন।
লিউ তার কথা বিশ্বাস করে পাঁচ মাসে মোট ১ লাখ ৭০ হাজার ইউয়ান তাকে পাঠান। কিন্তু কোনো ব্যবসায়িক চুক্তি না আসায় তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। তদন্তের সময় পুলিশ ইউকে শনাক্ত করে জানতে পারে যে তিনি আসলে ৬৫ বছর বয়সী একজন পরিচ্ছন্নতাকর্মী। পুলিশ আরও জানতে পারে, এর আগে তিনি একটি প্রতারণার মামলায়ও জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ইউয়ের আসল মা কয়েক বছর আগেই মারা গেছেন। প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থ তিনি কসমেটিক সার্জারি, দামি ত্বকের যত্নের পণ্য এবং নতুন পোশাক কেনার পেছনে খরচ করেন। পরে পুলিশ ইউয়ের ভিডিওগুলো পরীক্ষা করে দেখতে পায়, ভিডিওগুলোর মধ্যে ছোট একটি সতর্কবার্তা দেওয়া ছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল যে, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।
পুলিশ যখন লিউকে ওই সতর্কবার্তাটি দেখায়, তখন তিনি জানান যে আধুনিক এআই প্রযুক্তি সম্পর্কে তিনি খুব বেশি জানতেন না। ফলে ভিডিওতে থাকা সতর্কবার্তাটি তার নজরে পড়েনি।
সূত্র: সামা টিভি
- সংবাদ উপস্থাপিকা হতে চেয়েছিলাম: তাসনুভা তিশা
- মায়ের জন্য দোয়া চাইলেন তাসনুভা তিশা
- ৫১ মানুষের দ্বীপে ৩৪ বছর পর নতুন প্রাণের আগমন
- পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
- এশিয়ান গেমসে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ হকি দল
- ওয়েবসাইট হ্যাকের চেষ্টা চ্যাটজিপিটির
- এআই ব্যবহার করে ৬৫ বছর বয়সি নারীর প্রতারণার ফাঁদ
- নেতানিয়াহুর সফরের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার
- একটানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে ব্যাংকক
- দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- দেশের বাজারে কমল সোনার দাম
- মেঘনা নদী থেকে ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
- জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
- বাঙালি কবি কামিনী রায়ের মৃত্যু দিবস আজ
- আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু
- শিক্ষকতা থেকে নেতৃত্বে সেলিনা পলি খানম
- জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ, নারীসহ গ্রেপ্তার অন্তত ৩০
- বাঙালি কবি কামিনী রায়ের মৃত্যু দিবস আজ
- এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট
- রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: ডা. জুবাইদা
- ৫১ মানুষের দ্বীপে ৩৪ বছর পর নতুন প্রাণের আগমন
- নারীর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকানোর আহ্বান
- রাশিয়ায় ড্রোন হামলায় শিশুসহ আহত ৮
- শর্টবোর্ড সার্ফিংয়ের হিটে ফাতেমা তৃতীয়
- বাংলা সাহিত্যের ১০ নক্ষত্র: যাদের সৃষ্টিতে সমৃদ্ধ বাংলাভাষা
- জামালপুর সদর হাসপাতালের বেহাল দশা
- গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- ঢাকায় আজও বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
- দূষিত শহরের শীর্ষে লাহোর, ঢাকা ১৯তম
- ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি কোটা ৩০ ভাগ



