এইচএসসির ফল কবে, জানা যাবে মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।
এইচএসসি ও সমমানের ফলাফল কবে প্রকাশিত হবে এ বিষয়ে আগামী মঙ্গলবার গণমাধ্যমে কথা বলবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ফলাফলের বিষয় ছাড়াও তিনি শিক্ষাপ্রতিষ্ঠান সচল করা, বই উৎসবসহ শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন। মঙ্গলবার দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
শনিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি মাসের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে। পাশাপাশি বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান সচল করা, বই উৎসবসহ শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
প্রসঙ্গত, চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে প্রকাশ হওয়ার কথা ছিল ২০১৯-২০ এইচএসসি ও সমমানের ফলাফল। এর আগে চলমান মহামারি করোনাভাইরাসের কারণে বাতিল করা হয় এ বছরের এইচএসসি পরীক্ষা। পরে সিদ্ধান্ত নেওয়া হয় অটো পাসের।
গত ৭ অক্টোবর এক অনলাইন ব্রিফিয়ে ডা. দীপু মনি এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়ে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এ পরীক্ষার ফল মূল্যায়ন করা হবে বলে জানান। তখন তিনি ডিসেম্বরের শেষের দিকে ফল ঘোষণার কথা বলেন।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার






