এইচএসসি ২০২৬: প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার
ফাইল ছবি।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আজ সোমবার (৬ এপ্রিল) থেকে শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা জানিয়েছে, আগামী ৬ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে (ইএসআইএফ) রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
যোগ্যতা অনুসারে, ২০২১ সাল বা তার আগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২০ সাল বা তার আগের এসএসসি উত্তীর্ণদের জন্য এ সুযোগ প্রযোজ্য।
প্রাইভেট পরীক্ষার্থীরা শুধুমাত্র মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। ব্যবহারিক বিষয় (আইসিটি ছাড়া) এবং চতুর্থ বিষয় গ্রহণের সুযোগ নেই।
রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি ১০০ টাকা। ১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণ শেষ করে ১৫ এপ্রিলের মধ্যে পূরণকৃত ফরম, এসএসসি পাসের মূল নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক সনদ এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি বোর্ডে জমা দিতে হবে। কারিগরি বা মাদরাসা বোর্ড থেকে উত্তীর্ণদের নম্বরপত্র সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দ্বারা যাচাইকৃত (ভেরিফায়েড) হতে হবে।
<---!
--->
প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১৬টি নির্দিষ্ট সরকারি কলেজ নির্ধারণ করা হয়েছে। এসব কলেজের যেকোনো একটির মাধ্যমে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। তবে শিক্ষক, পুলিশ, প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং শারীরিক বা দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল রাখা হয়েছে।
নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটিসহ মোট ৬টি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। নির্ধারিত পাঠ্যসূচির বাইরে কোনো বিষয় নিলে তা বাতিল বলে গণ্য হবে।
রেজিস্ট্রেশন কার্ড আগামী ২২ এপ্রিল বোর্ড থেকে সংগ্রহ করতে হবে। কোনো তথ্য ভুল থাকলে ২৩ এপ্রিলের মধ্যে সংশোধন করতে হবে। বোর্ড সতর্ক করেছে, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না এবং সরকারি বা বোর্ডের কর্মচারীরা কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
এবার প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে। বিস্তারিত নির্দেশনা ও ১৬টি কলেজের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







