এইচপি থেকে চাকরি হারাবেন ৬ হাজার কর্মী
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি আগামী তিন বছরের মধ্যে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, ২০২৮ অর্থবছরের মধ্যে বিশ্বজুড়ে ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী ছাঁটাই করা হবে।
সংস্থার পরিচালনা কাঠামো সহজ করার পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের প্রস্তুতিও চলছে।
মঙ্গলবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন এইচপির প্রধান নির্বাহী এনরিক লোরেস। তিনি বলেন, “পণ্য উন্নয়ন, অভ্যন্তরীণ কার্যক্রম ও গ্রাহকসেবায় আমরা বড় পরিবর্তন আনছি। এসব ক্ষেত্রেই ছাঁটাইয়ের প্রভাব পড়বে।”
লোরেস জানান, নতুন উদ্যোগের ফলে তিন বছরে প্রতিষ্ঠানটি প্রায় ১ বিলিয়ন ডলার সাশ্রয় আশা করছে। তবে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও এক থেকে দুই হাজার কর্মী ছাঁটাই করেছিল এইচপি।
এদিকে বাজারে চাহিদা বাড়ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা–সক্ষম ব্যক্তিগত কম্পিউটারের। এইচপি বলছে, গত অক্টোবর শেষে শেষ হওয়া ত্রৈমাসিকে তাদের মোট কম্পিউটার সরবরাহের ৩০ শতাংশের বেশি ছিল এআই–চালিত পিসি। প্রতিষ্ঠানটি মনে করে, ভবিষ্যতে এই চাহিদা আরও বাড়বে এবং কোম্পানির পণ্যবিন্যাসে বড় পরিবর্তন আনবে।
তবে সামনে কিছু ঝুঁকিও দেখছে বাজার বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের মর্গান স্ট্যানলির বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টারে ব্যবহৃত এআই অবকাঠামোর চাহিদা বাড়ায় বিশ্বব্যাপী মেমোরি চিপের দাম বেড়ে যাচ্ছে। এই দামবৃদ্ধি এইচপি, ডেল, অ্যাসারসহ বিভিন্ন কম্পিউটার নির্মাতার খরচ বাড়াতে পারে। এতে তাদের মুনাফায় চাপ তৈরি হতে পারে।
লোরেস বলেন, ২০২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই এই প্রভাব স্পষ্ট হবে। তবে প্রথমার্ধের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি বলেন, “আমরা সতর্কতার সঙ্গে এগোচ্ছি। খরচ কমাতে কম দামের সরবরাহকারী খুঁজছি। কিছু মেমোরি কনফিগারেশন কমানো হবে। প্রয়োজনে পণ্যের দামও সামঞ্জস্য করা হবে।”
২০২৬ অর্থবছরের জন্য সমন্বিত শেয়ারপ্রতি মুনাফার পূর্বাভাস দিয়েছে ২ দশমিক ৯০ থেকে ৩ দশমিক ২০ ডলার। বাজার বিশ্লেষকেরা যেখানে ৩ দশমিক ৩৩ ডলার আশা করেছিলেন, সেখানে এই পূর্বাভাস আশানুরূপ নয়। প্রথম ত্রৈমাসিকেও শেয়ারপ্রতি আয়ের পূর্বাভাস ৭৩ থেকে ৮১ সেন্ট। বিশ্লেষকদের মধ্যবর্তী পূর্বাভাস ছিল ৭৯ সেন্ট।
তবে কিছু ইতিবাচক দিকও আছে। চতুর্থ ত্রৈমাসিকে এইচপির আয় হয়েছে ১৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। যা বাজারের পূর্বাভাস ১৪ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।
এইচপি বলছে, কর্মী ছাঁটাই ও খরচ কমানোর মাধ্যমে তারা নতুন এআই–কেন্দ্রিক পণ্য ও প্রযুক্তি উন্নয়নে আরও বিনিয়োগ করতে পারবে। লোরেসের মতে, ভবিষ্যতের বাজারে টিকে থাকতে এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এসব পরিবর্তন অত্যন্ত জরুরি।
বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে একের পর এক ছাঁটাইয়ের মধ্যে এইচপির ঘোষণা নতুন করে উদ্বেগ তৈরি করেছে কর্মীদের মধ্যে। অনেকেই মনে করছেন, এআই–কেন্দ্রিক নতুন প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে চাকরির ধরন ও সুযোগ বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানগুলো বলছে, এআই–নির্ভর অপারেশনই ভবিষ্যতে টিকে থাকার পথ।
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের





