এই সময়ের অাদুভাই
ইকবাল বাবুল | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার
চটপটে সে ভীষণ রকম
নয় মোটে সে ধীর স্থির
বলতে গেলে শেষ হবে না
তার যতোসব ফিরিস্থির।
রাত বা কী ভোর হৈ হুল্লোড়
মাথায় তোলে ঘরবাড়ি
খেলতে গেলেই খেলায় মজে
চায় নাতো আর পড়বারই।
পড়তে বসে ঝিমোয় খালি
পড়তে গেলেই ঘুম আসে
মায়ের থেকে মার না খেয়ে
আর খাবে কি চুমা সে?
তিনদিনেও একটি পড়া
হয় না শেখা তার তো
কিনতু পড়ায় মন দিলে তো
শিখতে ঠিকই পারতো।
লিখতেও সে ভুল করে যায়
ভুল করে সেই বানানেই
ভুল কেনো হয় জানতে গেলেই
বলবে হেসে - জানা নেই।
পাইনে ভেবে এমন করে
কী লিখে সব ছাইপাশ
এইতো এবার বার্ষিকিতে
করলো না সে তাই পাশ।
খুব বকেছে মা-বাবা তাই
খুব বকেছে দাদুভাই
সবাই তাকে নাম দিয়েছে
এই সময়ের আদু ভাই।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



