ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:২১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

একশ’র নিচে নামল ডেঙ্গু রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার

গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৭ জন। এরমধ্যে ঢাকায় ৩৪ জন, ঢাকার বাইরে ৬৩ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৫০০ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭ হাজার ৬২৬ জন।

তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ৬২৩ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ২৭৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৩৪৭ জন।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৫১ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৭৯ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১১২ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

সাধারণত বর্ষাকালকে ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়।সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ডেঙ্গুর সময় সেপ্টেম্বরে শেষ হয় ধরা হলেও এখন ডেঙ্গুর ধরণ দেখে মনে হচ্ছে এটি সারাবছর ধরেই মানুষকে ভোগাবে। তাই, মশা নিয়ন্ত্রণের কোন বিকল্প নেই।