এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার
চীনের মহাকাশ মিশনের তিন নভোচারী। ছবি সংগৃহীত
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী পাঠিয়েছে দেশটি। এদের মধ্যে একজন টানা এক বছর মহাকাশে অবস্থান করবেন, যা হবে চীনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মানব মহাকাশ মিশন। এই মিশনের মাধ্যমে দীর্ঘ সময় মহাকাশে মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে গবেষণা চালাবে বেইজিং, পাশাপাশি ২০৩০ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্যেও এগিয়ে যাচ্ছে তারা।
রোববার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
শেনঝৌ-২৩ মহাকাশযানটি স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণে ব্যবহার করা হয় লং মার্চ-২ এফ ওয়াই২৩ রকেট।
এই অভিযানে রয়েছেন তিন মহাকাশচারী-কমান্ডার কমান্ডার ঝু ইয়াংঝু, পাইলট ঝ্যাং ইউয়ানঝি এবং পে-লোড বিশেষজ্ঞ লি জিয়াইং। লি জিয়াইং হংকংয়ের প্রথম ব্যক্তি হিসেবে চীনের মহাকাশ মিশনে অংশ নিচ্ছেন।
চীন জানিয়েছে, তিনজনের মধ্যে একজনকে পুরো এক বছর তিয়াংগং স্টেশনে রাখা হবে। যদিও এই রেকর্ড এখনো ১৯৯৫ সালে এক রুশ মহাকাশচারীর গড়া সাড়ে ১৪ মাসের বিশ্বরেকর্ড অতিক্রম করতে পারবে না। কে এক বছর থাকবেন, তা পরে নির্ধারণ করা হবে।
চীনের এই অভিযান এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চাঁদে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, বেইজিং ভবিষ্যতে চাঁদের সম্পদ আহরণ ও সেখানে স্থায়ী উপস্থিতি গড়ার পরিকল্পনা করছে। তবে চীন এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


