এক সপ্তাহে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ভারতের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক সপ্তাহে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এখন ভারতের। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৪৯ হাজার জন; আর রোগটিতে আক্রান্ত হয়ে এই সময়সীমার মধ্যে দেশটিতে মারা গেছেন ১৬ হাজার ২৫৭ জন।
এর আগে এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৭ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এছাড়া করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুতেও বর্তমানে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন; আর এই সময়সীমার মধ্যে দেশটিতে মারা গেছেন ২ হাজার ৮০৭ জন।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা সম্পর্কিত হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনায় মৃত্যুহার প্রায় দ্বিগুণ হয়েছে। এক কর্মকর্তা ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে জানান, গত ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হার বেড়েছে ৮৯ শতাংশ। গত ১৮ এপ্রিল দেখা গিয়েছিল, দেশটিতে করোনায় মৃত্যুহার ৪৭ শতাংশ বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে ভারতের রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়সীমার মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ১৯১ জন, মারা গেছেন ৮৩২ জন।
একদিনে আক্রান্তের তালিকায় মহারাষ্ট্রের পরই আছে উত্তরপ্রদেশ ও কর্ণাটক। এই দুটি রাজ্যেই গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার থেকে ৪০ হাজারের মধ্যে রয়েছে।
একদিনে মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে দিল্লি, তৃতীয় অবস্থানে উত্তরপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মারা গেছেন ৩৫০ জন, উত্তর প্রদেশে ২০৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতের আরো যেসব রাজ্যে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেছে সেগুলো হলো কেরালা, ছত্তিশগড়, গুজরাট ও ঝাড়খণ্ড।
করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন; আর এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ১১৬ জন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%











