এপ্রিলে ৫৭ নারীকে হত্যা, নির্যাতনের শিকার ২২০
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
প্রতীকী ছবি।
চলতি বছরের এপ্রিল মাসে দেশে ৮৭ জন কন্যা শিশু ও ১৩৩ জন নারীসহ মোট ২২০ জন বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ কর্তৃক ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক মাসে ১১ জন কন্যাসহ ১২ জন ধর্ষণ-চেষ্টার শিকার হয়েছেন। এ সময়ে যৌন সহিংসতার শিকার হয়েছেন ছয়জন কন্যাসহ মোট ১৬ জন, যার মধ্যে তিনজন কন্যাসহ আটজন যৌন নিপীড়ন, একজন কন্যাসহ তিনজন উত্ত্যক্তকরণ এবং দুইজন কন্যাসহ পাঁচজন সাইবার সহিংসতার শিকার হয়েছেন।
সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন কারণে ১৬ জন কন্যা ও ৪১ জন নারীসহ মোট ৫৭ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া চারজন কন্যা ও ১৫ জন নারীসহ ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং অগ্নিদগ্ধের শিকার হয়েছেন দুইজন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন চারজন, যার মধ্যে দুইজনকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে।
পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুইজন। এ ছাড়াও একজন মেয়েসহ দুইজন গৃহকর্মী নির্যাতন এবং একজন মেয়েসহ দুইজন গৃহকর্মী হত্যার শিকার হয়েছেন। আত্মহত্যার পথ বেছে নিয়েছেন চারজন মেয়েসহ ১৩ জন, যাদের মধ্যে দুইজন মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, পাঁচজন মেয়েসহ ছয়জন অপহরণের শিকার হয়েছেন এবং তিনজন মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ ছাড়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন আরও একজন মেয়েসহ ১৪ জন এবং অন্যান্যভাবে নির্যাতনের শিকার হয়েছেন আরও সাতজন।
- দ্রুতগতির ডিজিটাল পৃথিবীতে হারিয়ে গেছে চিঠি
- আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
- মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- সর্দি-কাশি থেকে ডেঙ্গু, শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত
- বেসরকারি সংস্থায় ১৫০ পদে চাকরির সুযোগ
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- নেপালে বন্যায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি সহায়তা প্রয়োজন
- বাবা-মায়ের নাম বদলে পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- সরকারি চাকরিজীবীদের বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ
- অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়
- সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি
- তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলেছে সুন্দরবন
- রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়!
- `লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে`
- ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
- নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভবিষ্যৎ কী?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০




