এবার নিউইয়র্কে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি।
নিউইয়র্ক শহরের পাশ্ববর্তী এলাকায় মহত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ মূর্তি শনিবার ভাঙচুর করা হয়েছে। ভারতের কনস্যুলেট জেনারেল এই ‘ঘৃণ্য’ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারে অবস্থিত ৮ ফুট উচ্চতার এই মূর্তিটি কিছু অপরিচিত ব্যক্তি ভাঙচুর করেছে বলে জানিয়েছেন ভারতের কনস্যুলেট জেনারেল।
‘কনস্যুলেট এই ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করে’ একথা উল্লেখ করে তারা জানায়, বিষয়টি নিয়ে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।
কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়, ‘বিষয়টি অবিলম্বে তদন্তের জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়েছে।’
মূর্তিটি গান্ধী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন থেকে দান করা হয়েছিল এবং ১৯৮৬ সালের ২ অক্টোবর গান্ধীর ১১৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে এটি উৎসর্গ করা হয়েছিল। আমেরিকান নাগরিক অধিকার নেতা বায়ার্ড রুস্টিন অনুষ্ঠানে মূল বক্তব্য রেখেছিলেন। মূর্তিটি ২০০১ সালে অপসারণ করে ২০০২ সালে বিস্তৃত বাগান এলাকায় পুনরায় স্থাপন করা হয়।
গান্ধীর মূর্তিতে হামলা এটিই প্রথম নয়, গত বছর জানুয়ারিতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি পার্কে স্থাপিত গান্ধীমূর্তি ভাঙচুর করে। উত্তর ক্যালিফোর্নিয়ার ডেভিড শহরের সেন্ট্রাল পার্কে গান্ধীর ৬ ফুট লম্বা এবং ৬৫০ পাউন্ড ওজনের ব্রোঞ্জ মূর্তির গোড়ালি কেটে ফেলা হয়। এর অর্ধেক মুখ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়াও ২০২০ সালের ডিসেম্বরে খালিস্তান-সমর্থকরা ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে স্থাপিত গান্ধীমূর্তি ভাঙচুর করে। পুলিশ জানায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি ভোরে পার্কের এক কর্মী গান্ধীর ভাঙ্গা মূর্তিটি খুঁজে পান। হোয়াইট হাউসের তৎকালীন প্রেস সেক্রেটারি কেলেহ ম্যাকেনানি এই ঘটনাকে ‘ভয়ানক’ বলে উল্লেখ করেন।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










