এরদোয়ানকে ‘ষাঁড়’ বলায় সাংবাদিক কারাগারে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে কটূক্তির অভিযোগে নামকরা টেলিভিশন সাংবাদিক সেদেফ কাবাসকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নেয় পুলিশ। আদালতে বিচার শুরুর আগেই তাকে কারাগারে পাঠানো হয়।
কাবাসের বিরুদ্ধে কটূক্তির অভিযোগটি একটি প্রবাদ, যা তিনি বিরোধী টিভি চ্যানেল ও টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন। প্রবাদটির অনুবাদ হলো- 'যখন ষাঁড় প্রাসাদে আসে, তখন সে রাজা হয় না। কিন্তু প্রাসাদটি গোয়ালঘরে পরিণত হয়।'
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রধান ও এরদোয়ানের প্রধান মুখপাত্র ফাহরেতিন আলতুন বলেন, 'প্রেসিডেন্টের কার্যালয়ের সম্মান, আমাদের দেশের সম্মান। আমি আমাদের প্রেসিডেন্ট ও তার কার্যালয় প্রসঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানাই।'
কাবাস যে টেলিভিশন চ্যানেলে মন্তব্য করেছেন সেই টেলি ওয়ান চ্যানেলের প্রধান সম্পাদক মেরদান ইয়ানারদাগ তাকে আটকের সমালোচনা করেছেন। তিনি বলেন, একটি প্রবাদের জন্য রাত ২টায় আটকের ঘটনা অগ্রহণযোগ্য। সরকারের এই অবস্থান হলো সাংবাদিক, গণমাধ্যম ও সমাজকে ভয় দেখানোর প্রয়াস।
তুরস্কের আইনে প্রেসিডেন্টকে নিয়ে কটূক্তির দায়ে ১-৪ বছরের কারাদণ্ড হতে পারে।
সূত্র: দ্যা গার্ডিয়ান
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




