এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে জাপানে ঋতুপর্ণারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
জাপানের আইচি-নাগোয়া শহরে আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে এশিয়ান গেমসের। এই গেমসে ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে বাংলাদেশ। সবার আগে আয়োজক শহরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
এশিয়ান গেমস শুরুর পাঁচ দিন আগে ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম ম্যাচ। তাই আজ সকালে চীনের গুয়াংজু থেকে জাপানের নাগোয়ার উদ্দেশ্যে রওনা হন ঋতুপর্ণারা। জাপান সময় রাত নয়টায় তারা নাগোয়া বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশ নারী ফুটবলের ভেন্যু ওসাকা। গেমসে অ্যাক্রিডিটেশন কার্ড সক্রিয় করতেই নাগোয়া যাওয়া ঋতুপর্ণাদের। কার্ড সক্রিয় হওয়ার পরই ওসাকার উদ্দেশ্যে বাসে রওনা হয় বাংলাদেশ দল।
জাপানের এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এক সপ্তাহের বেশি সময় চীনের গুয়াংজুতে ছিল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচে ব্যথা পান নবীরন খাতুন। তার পক্ষে এই টুর্নামেন্টে খেলা সম্ভব হবে না। তিনি চীন থেকে জাপান গেলেও বাফুফে তার পরিবর্তে অন্য ফুটবলার ঢাকা থেকে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।
বাংলাদেশ ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। প্রতি আসরেই বাংলাদেশের পুরুষ ফুটবল দল অংশগ্রহণ করলেও এবার নেই। ২০২৩ সালে হাংজু এশিয়াডে নারী ফুটবলাররা প্রথমবারের মতো অংশগ্রহণ করে।
এশিয়া কাপের মূল পর্বে খেলা ঋতুপর্ণাদের জন্য এটি দ্বিতীয় এশিয়ান গেমস।
- ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা
- লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ের আশঙ্কা
- অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র কে
- ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী
- ফের পানিতে ডুবে গেল রাঙামাটির ঝুলন্ত সেতু
- এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে জাপানে ঋতুপর্ণারা
- আবারও নিলামে ডায়ানার সেই ঐতিহাসিক ‘রিভেঞ্জ ড্রেস’
- ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ৭৯০ জন
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানী
- কমছে না হাম, বাড়ছে ডেঙ্গু, প্রতিকারের উপায় কি
- ফ্রি এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা
- রুশ ড্রোন হামলা, ইউক্রেনে নিহত ৫, শিশুসহ আহত ৬৭
- হৃদরোগের অবনতিতে মার্কিন জেল থেকে মুক্তি চান মাদুরোর স্ত্রী
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২৩তম
- কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম
- কমছে না হাম, বাড়ছে ডেঙ্গু, প্রতিকারের উপায় কি
- ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ৭৯০ জন
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানী
- দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?
- আবারও নিলামে ডায়ানার সেই ঐতিহাসিক ‘রিভেঞ্জ ড্রেস’
- আমীরুল ইসলাম চলে গেলেন, রেখে গেলেন শৈশবের আলো
- নারী এশিয়া কাপ টি-২০: বাংলাদেশের মিশন শেষ
- রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম
- বাজারে কিছু পণ্যে স্বস্তি, মাছ-তেল-সবজিতে অস্বস্তি
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২৩তম
- রুশ ড্রোন হামলা, ইউক্রেনে নিহত ৫, শিশুসহ আহত ৬৭
- লঘুচাপে উত্তাল সাগর, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত
- শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
- মাত্র ২২ বছরেই থামল ‘মিস অস্ট্রিয়া’র জীবন











