ঢাকা, শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৫:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ, নারীসহ গ্রেপ্তার অন্তত ৩০ এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: ডা. জুবাইদা জাতিসংঘ সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি কোটা ৩০ ভাগ রাশিয়ায় ড্রোন হামলায় শিশুসহ আহত ৮ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের ধাক্কায় চড়া বাজার, চাপে ক্রেতা

এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

৩-১ গোলে পিছিয়ে পড়েও কোনা আক্তার ও অর্পিতা পালের গোলে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র করেছে বাংলাদেশ।

এশিয়ান গেমসে নারী হকিতে প্রথমবারের মতো পয়েন্ট পেল বাংলাদেশ। আজ শুক্রবার পুল ‘এ’-এর ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ নারী হকি দল।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইরিন। প্রথম কোয়ার্টার পর্যন্ত সেই লিড ধরে রাখে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফেরে কাজাখস্তান। এরপর তৃতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। একপর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

তবে শেষ কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কোনা আক্তার একটি গোল করে ব্যবধান কমান। এরপর ম্যাচের ৪৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অর্পিতা পাল। তাঁর গোলে ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত সেই স্কোরলাইন ধরে রেখে এক পয়েন্ট নিশ্চিত করে।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচেই চীন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ।

চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-এর তলানিতে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা।