এসএসসির ফল সোমবার, যে ৩ উপায়ে জানবেন ফলাফল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ৮ আগস্ট ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট (সোমবার)। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা মোবাইলের এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফল—এই তিন উপায়ে নিজেদের ফল জানতে পারবেন।
ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি পদ্ধতিই খোলা থাকবে। ফলে ফল প্রকাশের দিন পরীক্ষার্থীরা নিজের সুবিধা অনুযায়ী ওয়েবসাইট, এসএমএস অথবা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্টশিট- যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল জানতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওই দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পরই উল্লিখিত তিনটি উপায়ে শিক্ষার্থীরা তাদের ফল দেখতে পারবেন।
১. ওয়েবসাইটে যেভাবে ফল দেখবেন
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিতে হবে।
এরপর Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করতে হবে। নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে।
সবশেষে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীর ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
২. এসএমএসে যেভাবে ফল জানবেন
এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমেও। এ ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ : `SSC DHA ROLL YEAR`
ফিরতি মেসেজে পরীক্ষার্থীর ফল জানিয়ে দেওয়া হবে।
দাখিল :
মাদরাসা শিক্ষার্থীদের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো-
‘Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year’
এটি 16222 নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য উদাহরণ হিসেবে-
‘Dakhil MAD 123456 2026’
লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি :
কারিগরি শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে-
‘SSC Board name (first 3 Letters) Roll Year’
টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ :
`SSC TEC 123456 2026`
৩. প্রতিষ্ঠানভিত্তিক ফল যেভাবে দেখবেন
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর এন্ট্রি করতে হবে।
এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
- ফারুক নওয়াজ: শিশুসাহিত্যের পথিকৃৎ
- ঠান্ডা চা বারবার গরম করে খাওয়ার ক্ষতি জেনে নিন
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ৫টি উপকারী খাবার
- এসএসসির ফল সোমবার, যে ৩ উপায়ে জানবেন ফলাফল
- রাতে গানের আসর মাতালেন, সকালে সড়কে ঝরল প্রাণ
- চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা
- গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনে ৩০০ ফিলিস্তিনি শিশু নিহত: ইউনিসেফ
- দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
- আকর্ষণীয় বেতনে চাকরি দেবে এনসিসি ব্যাংক
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- সয়াবিন তেলের সংকট, বাড়ছে পোলাও চালের দামও
- ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায়
- বিজয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন স্ত্রী
- নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রামের টিউমার অপসারণ!
- ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৪৯ জন
- আবারও স্থগিত প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন
- টানা বৃষ্টিতে অস্থির কাঁচাবাজার, চড়া দামে নাকাল ক্রেতা
- সবুজ পাতায় সুস্বাস্থ্যের ভাণ্ডার, কচুশাকের যত গুণ
- চাকরির নতুন সুযোগ তৈরিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মশা দমনে যুক্তরাষ্ট্রে নতুন উদ্যোগ, ছাড়া হবে ৬ লাখ মশা
- গণমাধ্যম যদি শক্ত থাকে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল
- হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
- বগুড়ায় গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
- হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন
- ৫২-তেও ম্লান হয়নি কাজলের সৌন্দর্য
- দক্ষিণ আফ্রিকায় টানা দ্বিতীয় ম্যাচ জিতল বাংলাদেশ
- ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায়
- কানাডায় উচ্চশিক্ষা: স্বপ্নপূরণের সুযোগ, প্রস্তুতি হতে হবে সঠিক
- জনস্বার্থবিরোধী পরিস্থিতি: মেটাকে ৫৬৭ মি. ডলার জরিমানা







