ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আসরের গ্র্যান্ড ফাইনাল এবং বহুল প্রতিক্ষিত ও ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। আসরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড।
২০০৩ সালের ফাইনালও হয়েছিল একই ভেন্যুতে। এই ভেন্যুতে আগামী বছরের ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় এই মাঠে ৩০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতা রয়েছে। আইকনিক নিউল্যান্ডস (কেপটাউন) মাঠকে এ ক্ষেত্রে পিছনে ফেলে ওয়ান্ডারার্সকে বেছে নেওয়া হয়েছে।
নিউল্যান্ডসেই শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব। ৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া— ঠিক ২০২৩ সালের ফাইনালের পুনরাবৃত্তি। এর আগে নামিবিয়ার উইন্ডহুকে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ, যেখানে তিন দলের লড়াই থেকে একটি দল মূল পর্বে জায়গা করে নেবে।
সুপার ৭ পর্বে সম্ভাব্য ভারত-পাকিস্তান দ্বিতীয় ম্যাচ ৭ নভেম্বর কেপটাউনে।
আসরের প্রথম সেমিফাইনাল হবে নিউল্যান্ডসে, ১৭ নভেম্বর। পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়নে।
ফাইনাল ২১ নভেম্বর। শিরোপা নির্ধরনী ম্যাচের জন্য থাকবে রিজার্ভ ডে।
১২ দলের মধ্যে ১০টি ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। বাকি দুটি আসবে আগামী বছরের কোয়ালিফায়ার থেকে।
গ্রুপ ‘এ’: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও একটি কোয়ালিফায়ার থেকে আসা দল।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও একটি কোয়ালিফায়ার থেকে আসা দল।
কোয়ালিফায়ারের বিজয়ী সরাসরি গ্রুপ পর্বে যাবে, আর রানার্সআপ ও দুই সেমিফাইনালিস্ট খেলবে সুপার সিরিজে।
ভেন্যু তালিকা
মোট ১২টি ভেন্যুতে ম্যাচ হবে:
নামিবিয়া: উইন্ডহুক
জিম্বাবুয়ে: ভিক্টোরিয়া ফলস, হারারে, বুলাওয়েও
দক্ষিণ আফ্রিকা: কেপটাউন, পার্ল, জোহানেসবার্গ, সেন্টুরিয়ন, ব্লুমফন্টেইন, ডারবান, কু-গোম্পো সিটি (ইস্ট লন্ডন), গকেবেরহা (পোর্ট এলিজাবেথ)।
- যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
- ঘরেই তৈরি করুন মজাদার বার-বি-কিউ চিকেন
- ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক খালিদী মারা গেছেন
- টানা দ্বিতীয় সপ্তাহে কমছে স্বর্ণের দাম
- হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন ভর্তি ১২৪২
- ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ—প্রশ্নটা থেকেই যায়
- কক্সবাজারে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন
- অপরাধে রাজনৈতিক পরিচয় ঢাল হতে পারে না
- সহকারী শিক্ষক নিয়োগে পদায়নের সময় বাড়ল
- চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার
- সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি পদত্যাগ করেছেন
- ইউএনওর হস্তক্ষেপে টাঙ্গাইল সদরে বাল্যবিবাহ বন্ধ
- ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড
- ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ—প্রশ্নটা থেকেই যায়
- ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড
- কক্সবাজারে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন
- ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
- ইউএনওর হস্তক্ষেপে টাঙ্গাইল সদরে বাল্যবিবাহ বন্ধ
- চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক খালিদী মারা গেছেন
- অপরাধে রাজনৈতিক পরিচয় ঢাল হতে পারে না
- টানা দ্বিতীয় সপ্তাহে কমছে স্বর্ণের দাম
- সারাদেশে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস
- বৃষ্টিতে ভিজল রাজধানী, আবহাওয়া অফিসের বার্তা
- হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন ভর্তি ১২৪২
- সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি পদত্যাগ করেছেন
- আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, তালিকায় পঞ্চম
- বাজারে স্বস্তি নেই, কিছু পণ্যে কমেছে দাম