কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পেল বাইডেনের করোনা বিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫২ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত ত্রাণ বিল অবশেষে কংগ্রেসের অনুমোদন পেয়েছে। এক লাখ ৯০ হাজার কোটি ডলারের এই বিল বুধবার (১০ মার্চ) মার্কিন কংগ্রেসে পাস হয়। খবর বিবিসি নিউ
প্রতিনিধি পরিষদে ২২০-২১১ ভোটে এই বিপুল পরিমাণ অর্থনৈতিক সাহায্য পরিকল্পনা পাস হয়। কোনো রিপাবলিকান বিলের পক্ষে ভোট দেননি।
এর আগে সিনেটে অনুমোদন পায় বিলটি। এখন বাইডেনের স্বাক্ষর পেলেই তা আইন হিসেবে পাস হবে।
এই ষষ্ঠ করোনা ভাইরাস ত্রাণ বিলটি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের জন্য এক বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। একজন বাদে সকল ডেমোক্র্যাট সদস্য এই বিলের পক্ষে ভোট দিয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার (১২ মার্চ) বিলটিতে স্বাক্ষর করবেন।
এ প্রসঙ্গে বাইডেন বলেছিলেন, এই জাতির যারা মেরুদণ্ড- অপরিহার্য শ্রমিক, কর্মজীবী মানুষ যারা এই দেশ গড়েছে, সেই মানুষগুলো যারা এই দেশটি চালিয়ে নিয়ে যাচ্ছে- তাদেরকে জন্য লড়াইয়ের আরেকটি সুযোগ দেবে এই বিল।
বাইডেন আরও জানান, আমেরিকানদের জন্য ভ্যাকসিন নিশ্চিত হওয়ার পর যদি উদ্বৃত্ত থাকে, তাহলে তা বিশ্বের অন্যান্য দেশে পাঠানো হবে। তার মতে, আমাদের যদি এটি উদ্বৃত্ত থাকে, আমরা তাহলে বাকি বিশ্বের সঙ্গে তা ভাগাভাগি করব।
গুরুত্বপূর্ণ সেই বিলের আওতায় অধিকাংশ আমেরিকানদের সরাসরি ১ হাজার ৪শ ডলার প্রদান করা হবে। এছাড়া সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক ৩শ ডলার করে দেওয়া হবে বেকারভাতা।
এবার বিলটির আওতায়, অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারগুলোকে ৩৫ হাজার কোটি ডলার প্রদান করা হবে। এছাড়া ১৩ হাজার কোটি ডলার দেওয়া হবে স্কুল খোলার জন্য, করোনার পরীক্ষা ও গবেষণার জন্য বিলে রয়েছে ৪ হাজার ৯শ কোটি ডলার। এমনকি ভ্যাকসিন বিতরণের জন্য দেওয়া হবে এক হাজার ৪শ কোটি ডলার।
-জেডসি
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










