করোনার দ্বিতীয় ঢেউ ভারতে, একদিনে আক্রান্ত প্রায় ৪৭ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রথম দফা করোনাভাইরাসের (কোভিড-১৯) মোকাবিলায় ব্যর্থ ভারতে এবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণ ঠেকছে প্রায় অর্ধ লাখে। এতে সারা ভারতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়ছে মৃতের সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন আক্রান্ত ৪৬ হাজার ৯৫১ জন। গত বছরের নভেম্বরে এই সংখ্যক মানুষ দৈনিক আক্রান্ত হতেন ভারতে।
ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৮১ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৬৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১২ জনের যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই বেশি।
আনন্দবাজার জানায়, চলতি বছরে ৯ জানুয়ারি ভারতে করোনায় একদিনে মৃত্যু হয়েছিল ২২৮ জনের। এর পর থেকে দৈনিক মৃত্যু কমতে কমতে একশ’র নিচে নেমেছিল। গত কয়েক দিন ফের তা বাড়তে শুরু করেছে।
রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। কর্নাটক, তামিলনাড়ু, পাঞ্জাব, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানাতেও দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। ইতোমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে দেশের মানুষকে সতর্ক করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব সায়েন্সের (এআইআইএমএস) কর্মকর্তা রণদীপ গুলেরিয়া। করোনার নতুন প্রজাতি ছড়িয়ে পড়া এবং মানুষের করোনাবিধি যথাযথ মেনে না চলার জেরেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে মনে করেন তিনি।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










