ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৪:১১:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

করোনার প্রকোপ, নির্বাচনী প্রচারে রাশ টানলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনা প্রকোপ বেড়েই চলেছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যটিতেও করোনার সংক্রমণ বাড়ছে। এমন অবস্থায় কলকাতায় আর নির্বাচনী প্রচার করবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (১৮ এপ্রিল) রাতে টুইট করে একথাই জানালেন ডেরেক ও'ব্রায়েন। রাত ১১টা ৫৭ মিনিটে নিজের টুইটার হ্যান্ডেলে ডেরেক লিখেছেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা শহরে আর কোনও নির্বাচনী প্রচার করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি নির্বাচনের প্রচারের শেষ দিন অর্থাৎ ২৬ এপ্রিল শুধুমাত্র একটি প্রতীকী বৈঠক করবেন তিনি।

ডেরেক আরও জানান, সব জেলায় প্রচারের জন্য কেবল ৩০ মিনিটের সীমা বেঁধে দেয়া হয়েছে।

করোনা পরিস্থিতি বিবেচনায় আগেই নির্বাচনী প্রচার বন্ধ করেছে বামেরা। পঞ্চম দফার আগেই দলের তরফ থেকে জানিয়ে দেয়া হয় যে, বাকি দফাগুলোর ভোটপ্রচারে আর কোনও বড় সভা, মিটিং, মিছিল হবে না। এবার সেই পথেই হাঁটলো ঘাসফুল শিবিরও।

-জেডসি