করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতালিতে ফের লকডাউন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনারভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও লকডাউনে যাচ্ছে ইতালি। ১৫ মার্চ সোমবার থেকে লকডাউন চলবে ৬ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত। মূলত এ বছরও স্টার সানডে ঘরে বসেই কাটাতে হবে ইতালির অধিকাংশ অঞ্চলের জনসাধারণকে।
সম্প্রতি ইতালিতে করোনার নতুন রূপ সংক্রমণ ঘটিয়ে যাচ্ছে। দেশটির উত্তরের জনবহুল অঞ্চল লোম্বারদিয়া ও দক্ষিণের ক্যালাব্রিয়া, লাছিওসহ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রেডজোন ঘোষিত ১০টি বিভাগ হচ্ছে বাসিলিকাতা, কাম্পানিয়া, এমিলিয়া রোমানিয়া, ফ্রিউলি ভেনেৎসিয়া জুলিয়া, পিয়েমন্তে, ভেনেতো, তোস্কানা এবং মার্কে।
উত্তরাঞ্চলে আল্পস পর্বতমালায় স্বায়ত্তশাসিত বিভাগ ত্রেন্তিনো আলতো আদিজের দুই প্রধান নগরী ত্রেন্তো এবং বোলছানোকেও রেডজোন লকডাউনে নিয়ে আসা হয়েছে। কঠোরতা সামান্য শিথিল রেখে ৮টি বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে অরেঞ্জ জোনে, যাতে আছে আবরুৎসো, কালাব্রিয়া, লিগুরিয়া, মোলিসে, পুলিয়া, সিচিলিয়া, উমব্রিয়া এবং ভাল্লেদাঅস্তা। তুলনামূলক নিরাপদ ইয়েলো জোন বাতিল করে ভূমধ্যসাগরের একেবারে মাঝখানে অবস্থিত সার্দেনিয়া বিভাগকে ইতালির একমাত্র হোয়াইট জোনেই রেখে দেয়া হয়েছে।
রেডজোনের অধিবাসীরা উপযুক্ত প্রমাণাদি সাথে থাকা সাপেক্ষে শুধুমাত্র নিজ কর্মস্থলে অথবা চিকিৎসক বা হাসপাতালে জরুরি প্রয়োজন এবং জরুরি কেনাকাটার জন্য ঘর থেকে বের হতে পারবেন, তবে সেল্ফ ডিক্লেয়ারেশন ফরম পূরণ করে সাথে রাখতে হবে।
রেডজোনে সকল প্রকার বার, রেস্টুরেন্ট, সুইমিংপুল, জিমনেসিয়াম, স্টেডিয়াম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান যথারীতি বন্ধ থাকবে।
অরেঞ্জ জোনের অধিবাসীরা শুধুমাত্র নিজ পৌর এলাকার ভেতরে ভোর ৫টা থেকে রাত ১০টার মধ্যে দিনে একবার বের হতে পারবেন। জরুরি প্রয়োজনে নিজ এলাকার বাইরে যেতে তাদেরকেও পূরণ করে সঙ্গে রাখতে হবে সেল্ফ ডিক্লেয়ারেশন ফরম।
-জেডস
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











