ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৯:৫০:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

করোনার সংক্রামণ বাড়ায় ফের লকডাউনের পথে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ২১ মার্চ ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জার্মানিতে মহামারি করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আবারো কড়াকড়ি আরোপের চাপ বাড়ছে। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছিলেন, প্রতি এক লাখে শনাক্তের হার ১০০ জনের বেশি হলে আবারো কড়াকড়ি আরোপ করা হবে।

শুক্রবার দেশটিতে এক লাখে ৯৫.৬ জন শনাক্ত হয়েছে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

অ্যাঙ্গেলা মার্কেল বলেন, অবস্থা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমাদের এখানে কোভিড ভাইরাস সংক্রমণ বাড়ছে। তাই এর গতিরোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশটির তরুণ জনগোষ্ঠীর মধ্যে দ্রুত সংক্রমণ বাড়ছে।

দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পর কড়াকড়ি তুলে নেয়া হয়েছিল দেশটিতে। ধারণা করা হচ্ছে, এ কারণেই আবারো বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।

এ অবস্থায় গত শুক্রবার ১৬টি প্রদেশের নেতাদের সঙ্গে বসেন মার্কেল। আগামী সোমবার তিনি আবারো বসবেন তাদের সঙ্গে। এদিনই লকডাউন কঠিন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

-জেডসি