করোনায় চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৮ মার্চ ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৩১২ জনের মৃত্যু হয়েছে। ২০২১ সালে এই প্রথম দেশটিতে একদিনে ৩০০-এর বেশি মানুষ মারা গেলেন। ২৪ ডিসেম্বরের পর এটিই ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। নতুন করে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। শনিবার দেশটিতে নতুন করে ৬২ হাজার ৫০০ জন করোনা পজিটিভ শনক্ত হয়েছেন। ১৬৩ দিনের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা।
বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ৪ লাখ ৮৫ হাজার। আজকের মধ্যে এ সংখ্যা ৫ লাখ ছাড়াবে বলে মনে করা হচ্ছে। কেবল গত তিনদিনেই দেশটিতে ৯০ হাজার কোভিড রোগী শনাক্ত হয়েছেন। আজকের মধ্যে যদি সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায়, তবে এটিই হবে ভারতের সবচেয়ে কম সময়ে (চার দিনে) ১ লাখ রোগী শনাক্তের ঘটনা।
শুক্রবার দেশটিতে ৬২ হাজার ৬০৮ জন করোনা আক্রান্ত হন, আর তার আগের দিন ৬২ হাজার ৩৩৬ জনের করোনা আক্রান্ত হওয়ার কথা জানানো হয়।
৭ দিনে গড় আক্রান্তের সংখ্যাও গত ১০ দিনে প্রায় দ্বিগুণ হয়েছে। ১৭ মার্চ এ গড় যেখানে ছিল ২৭ হাজার ৪ জন, মার্চের ২৭ তারিখে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় যে ৩১২ জনের মৃত্যু হয়েছে এর অর্ধেকের বেশির মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।
করোনা সংক্রমণ শুরু হওয়ার পর শনিবার সর্বোচ্চ সংক্রমণ দেখেছে মুম্বাই। এ দিন মুম্বাইয়ে ৬ হাজার ১৩০ জন আক্রান্ত হয়েছেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬৮ লাখ ১৮ হাজারের বেশি এবং মৃত্যু ছাড়িয়েছে ২৭ লাখ ৮১ হাজার। এই মহামারিতে আক্রান্ত এবং মৃত্যুর শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫ লাখ ৪৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










