করোনায় ব্রাজিলে একদিনে রেকর্ড ৪১৯৫ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ হাজার ১৯৫ মৃত্যু দেখলো ব্রাজিল। একইসঙ্গে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ছে খুবই দ্রুত।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, দেশটির হাসপাতালগুলোতে এখন ঠাঁই নেই অবস্থা। কিছু শহরে চিকিৎসার জন্য অপেক্ষায় থেকে রোগী মারা যাচ্ছেন এবং অনেক জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
ইতিমধ্যে ল্যাটিন আমেরিকার দেশটিতে ৩ লাখ ৩৭ হাজার মানুষ মারা গেছে, পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।
কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্রমাগতই লকডাউনের বিরোধিতা করে যাচ্ছেন। তার যুক্তি, অর্থনৈতিকভাবে দেশ আক্রান্ত হলে এর প্রভাব ভাইরাসের চেয়ে বেশি খারাপ হবে। এমনকি স্থানীয় কিছু কর্তৃপক্ষের জারি করা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার চেষ্টা করছেন তিনি।
মঙ্গলবার বাসভবনের বাইরে সমর্থকদের উদ্দেশে বক্তৃতাকালে বলসোনারো কোয়ারেন্টাইনের সমালোচনা করেন। তার মতে, নিভৃতবাসের সঙ্গে স্থুলতা ও বিষণ্নতার সংযোগ আছে, যা বেকারত্বের দিকে নিয়ে যায়।
তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেননি বলসোনারো।
ব্রাজিলের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধু মার্চেই ৬৬ হাজার ৫৭০ জন মানুষ মারা গেছে, যা আগের মাসিক রেকর্ডের চেয়ে দ্বিগুণের বেশি।
এ দিকে দেশটিতে করোনাভাইরাসের ৯২টি ধরন চিহ্নিত হয়েছে। এর মধ্যে রয়েছে পি.ওয়ান বা ব্রাজিল ভ্যারিয়্যান্ট, যা মূল স্ট্রেইনের চেয়ে আরও বেশি সংক্রামক। ধারণা করা হচ্ছে, ২০২০ সালে নভেম্বরে আমাজনের এর উৎপত্তি। এর পর দ্রুতই প্রদেশের রাজধানী মানাউশে ছড়িয়ে পড়ে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










