ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২২:২৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

করোনায় মারা গেলেন পিআইবির সহকারী অধ্যাপক কামরুন নাহার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সহকারী অধ্যাপক এবং সাবেক ক্রীড়া সাংবাদিক কামরুন নাহার রুমা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে তার পরিবারের একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, কামরুন নাহার রুমা গত পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

পিআইবিতে যোগদানের আগে রুমা ক্রীড়া সাংবাদিক হিসেবে দ্য বাংলাদেশ অবজারভার এবং দ্য ডেইলি অবজারভারে কাজ করেছেন।

রুমা দ্য ডেইলি অবজারভারের স্পোর্টস এডিটর মসিউর রহমানের স্ত্রী।


-জেডসি