ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:৪৭:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ কোটির বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২১ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বজুড়ে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬০ হাজার ৪৫৪ জন। নতুন আক্রান্ত নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৮৮৯ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯৫ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৮ হাজার ৮৯৬ জনের।

এছাড়া এ দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৫ হাজার ৪০২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৯ কোটি ৬২ লাখ ২১ হাজার ৩০৭ জন।

মহামারির শুরু থেকে করোনায় আক্রান্ত-মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়োর্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

দৈনিক আক্রান্তের হিসেবে শুক্রবার বিশ্বে শীর্ষে ছিল উত্তর কোরিয়া। এদিন দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ লাখ ৬৩ হাজার ৩৮০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২ জনের।

অন্যদিকে, কোভিডজনিত অসুস্থতায় শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এদিন ২৪৪ জনের মৃত্যু হয়েছে এ রোগে; আর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৬৬৫ জন।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— তাইওয়ান (নতুন আক্রান্ত ৮৫ হাজার ৭৬১ জন, মৃত্যু ৪৯ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৪৯ হাজার ৯২১ জন, মৃত্যু ৫২ জন), জার্মানি (নতুন আক্রান্ত ৪০ হাজার ৬৫১ জন, মৃত ১৪৫ জন) ও জাপান (নতুন আক্রান্ত ৩৮ হাজার ৮১২ জন, মৃত ৩৬ জন)।

বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ৬৮০ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৩৯ লাখ ২৭ হাজার ৪৩৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮ হাজার ২৪১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।