কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ পিএম, ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার
প্রতীকী ছবি।
কাঁচকলা আমাদের দেশের অত্যন্ত পরিচিত ও পুষ্টিকর একটি সবজি। ভিটামিন, খনিজ লবণ ও খাদ্যআঁশে ভরপুর এই সবজি দিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়। এর মধ্যে কাচকলার ঘন্ট অন্যতম। ভাতের সঙ্গে কাঁচকলার ঘন্ট যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকরও। বিশেষ করে গ্রামীণ বাংলার রান্নায় এই পদটির আলাদা কদর রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কাঁচকলার ঘন্ট রান্নার সহজ নিয়ম।
উপকরণ
কাঁচকলা ৬টি
আলু ২টি (কিউব করে কাটা)
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন বাটা ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
তেজপাতা ২টি
শুকনা মরিচ ২টি
গরম মসলা গুঁড়া আধা চা চামচ
লবণ স্বাদমতো
সরিষার তেল বা সয়াবিন তেল পরিমাণমতো
ধনেপাতা কুচি সামান্য
প্রস্তুত প্রণালী
প্রথমে কাঁচকলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর সামান্য হলুদ ও লবণ মিশিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে কাচকলাগুলো হালকা চটকে রাখতে পারেন।
একটি কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও শুকনা মরিচ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
এরপর হলুদ, মরিচ ও জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মসলার সঙ্গে আলু দিয়ে কয়েক মিনিট ভাজুন। আলু আধাসেদ্ধ হয়ে এলে সেদ্ধ করা কাচকলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
প্রয়োজনমতো লবণ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মিশ্রণটি শুকিয়ে ঘন্টের মতো হয়ে এলে গরম মসলা গুঁড়া ছিটিয়ে দিন। শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
পরিবেশন
গরম ভাত, ডাল কিংবা মাছের ঝোলের সঙ্গে কাঁচকলার ঘন্ট দারুণ মানিয়ে যায়। অনেকেই এতে চিংড়ি মাছ বা নারকেল কুঁচিও যোগ করেন, যা স্বাদকে আরও বাড়িয়ে তোলে।
পুষ্টিগুণে ভরপুর এই ঐতিহ্যবাহী বাঙালি পদটি সহজেই ঘরে তৈরি করা যায়। তাই পরিবারের জন্য স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার হিসেবে একদিন রান্না করে দেখতে পারেন কাচকলার ঘন্ট।
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







