কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভ:জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন শহরের মেয়র জিম ওয়াটসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে জানা গেছে এমন তথ্য।
খবরে বলা হয়, করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ট্রাকচালকদের বিক্ষোভের প্রতিক্রিয়ায় রোববার এই জরুরি অবস্থা জারি করেন মেয়র।
ট্রাকচালকদের চলমান বিক্ষোভ নগরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে জানিয়ে অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেন, শহরের অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীদের সংখ্যা পুলিশের চেয়েও অনেক বেশি হওয়ায় তাদের প্রতিরোধ করা দুর্বিষহ হয়ে উঠছে।
এর আগে কানাডার সরকার আন্তঃসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করে। আদেশে বলা হয়, যে সকল ট্রাকচালকেরা এখন পর্যন্ত করোনার টিকা নেননি, তারা ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে আবার দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেন্টাইনে থাকতে হবে।
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে চলাচলকারী ট্রাকচালকদের জন্য জারি করা করোনা টিকাসংক্রান্ত এই বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে অটোয়ায় বিক্ষোভ শুরু করে ট্রাকচালকরা। ফ্রিডম কনভয় নামে চলা সপ্তাহব্যাপী এই বিক্ষোভে অটোয়ার জনজীবন স্থবির হয়ে পড়েছে।
অবশেষে তাদের থামাতে অটোয়ার মেয়র শহরটিতে জরুরী অবস্থা জারি করলো। তবে জরুরি অবস্থার মধ্যে কি ধরণের পদক্ষেপ নেয়া হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি মেয়রের পক্ষ থেকে।
এদিকে অটোয়ার পুলিশ জানিয়েছে, ট্রাকচালকদের বিক্ষোভ দমনে তারা আরও বেশি সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করবে। এছাড়া বিক্ষোভকারীদের সহায়তাকারীদেরও গ্রেপ্তার করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল