কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার
কারাগারে অসুস্থ দীপু মনি।
মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় আজ সোমবার (৩০ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
কারা সূত্র জানায়, সোমবার রাত দেড়টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. দীপু মনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এসব কারণে তাকে নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। অসুস্থ হওয়ার পর কারা বিধি অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, প্রাথমিক পরীক্ষায় তার অবস্থা আশঙ্কাজনক মনে হয়নি। তবে প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সোমবার সকাল সোয়া ৮টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও পরে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্যও ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে বিভিন্ন হত্যা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অন্যান্য অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগের বহু নেতাকে গ্রেপ্তার করা হয়। ডা. দীপু মনিও এসব মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।
এদিকে তার অসুস্থতার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
- দ্রুতগতির ডিজিটাল পৃথিবীতে হারিয়ে গেছে চিঠি
- আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
- মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- সর্দি-কাশি থেকে ডেঙ্গু, শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত
- বেসরকারি সংস্থায় ১৫০ পদে চাকরির সুযোগ
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- নেপালে বন্যায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি সহায়তা প্রয়োজন
- বাবা-মায়ের নাম বদলে পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- সরকারি চাকরিজীবীদের বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ
- অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়
- সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি
- তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলেছে সুন্দরবন
- রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়!
- `লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে`
- ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
- নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভবিষ্যৎ কী?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০

