ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৬:১১:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

কাল থেকে সৌদি আরবে রোজা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সৌদি আরবের আকাশে রবিবার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ সোমবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান মাস। খালিজ টাইমস এর খবরে এ তথ্য জানানো হয়।

তাদের প্রতিবেদনে বলা হয়, দেশটির চাঁদ দেখা কমিটি খালি চোখে আকাশে রমজান মাসের চাঁদ দেখতে পায়নি। রবিবারই দেশটির চাঁদ দেখা কমিটির বৈঠক হয়।

করোনা সংক্রমণ পরিস্থিতিতেও এবারের রমজান পালন করবেন বিশ্বের মুসল্লিরা। গত বছর রমজানে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। তখন করোনা সংক্রমণ রোধে পুরো দেশের মসজিদে নিয়মিত জামাত ও তারাবিহ বন্ধ রাখা হয়। তবে দুই পবিত্র নগরী মক্কা-মদিনার দুই মসজিদে তারাবির অনুমতি দেয়া হয়।

রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ঢোকার অনুমতি ছিল না সাধারণ মুসল্লিদের।

তবে গত বছর রমজানের শুরুতে লকডাউন কিছুটা শিথিল করা হয়। রোজার প্রস্তুতিতে লোকজন স্বাস্থ্যসেবা ও খাদ্যের মতো অতি প্রয়োজনীয় জিনিস কিনতে ঘর থেকে বের হতে পারে এ জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শিথিল ছিল লকডাউন।

-জেডসি