ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:৪৫:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

কাল দেশেজুড়ে বৃষ্টির আভাস, বাড়বে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবারো শীতের কবলে পড়তে যাচ্ছে দেশ। এরিমধ্যে বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে চলছে।তার মধ্যে মঙ্গলবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে দুঃসংবাদ- আগামীকাল বুধবার রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বুধবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে। শীতের তীব্রতা বাড়তে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আরো তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোর ও তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অধিদফতরের রাতের তথ্যানুযায়ী, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙ্গামাটি অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

-জেডসি