ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২১:৩১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তি করা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়া পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি বিচারিক আদালতে নিষ্পত্তি করা নির্দেশ দেন।

গত ২০ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওইদিন আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, কুমিল্লার নাশকতার এক মামলায় বিচারিক আদালত জামিন আবেদনের শুনানি দীর্ঘায়িত করছেন। তাই এ পর্যায়ে আমরা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছি।

২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুলে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলাটি করেন। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

-জেডসি