ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৯:০৮:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`

কুমিল্লায় পাটের সুদিন, চাষির মুখে হাসি 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

কুমিল্লায় পাটের সুদিন, চাষির মুখে হাসি 

কুমিল্লায় পাটের সুদিন, চাষির মুখে হাসি 

কুমিল্লায় এবার পাট চাষিদের মুখে হাসি ফুটেছে। বিগত কয়েক বছরের মধ্যে এবার জেলায় পাটের দাম সর্বোচ্চ। চাষিরা অর্থনৈতিকভাবে বেশ লাভবান হচ্ছেন।

জেলার স্থানীয় হাট বাজারগুলোতে প্রতি মণ পাট দুই হাজার থেকে দুই হাজার তিনশ টাকা দরে পাট বিক্রি হচ্ছে। চলতি বছরে করোনার কারণে জেলায় পাটের উৎপাদিত পাটের দাম পেয়ে পাট চাষিরা খুশি।

কুমিল্লার দোল্লাই নবাবপুর হাটে পাট বিক্রি করতে আসা পাট চাষি তমিজ উদ্দিন জানান, অন্য বছরের তুলনায় এবার পাট চাষ করে লাভবান হয়েছি। আগের বছরগুলোর এক হাজার থেকে এক হাজার দুইশত টাকার ওপর বাজারে পাট বিক্রি করতে পারতেন না। তবে এবার দাম ভালো।

কুমিল্লা জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান জানান, জেলার ১৫টি উপজেলার সব জায়গায় কমবেশি পাট চাষ করা হয়েছে। তবে চলতি মৌসুমের এবার করোনার প্রভাব এবং বৃষ্টিপাত বেশি হওয়ায় পাটের বাম্পার ফলন একট ব্যাহত হয়েছে। 

পাটের দাম বৃদ্ধির ব্যাপারে এ কর্মকর্তা বলেন, বিগত দুই তিন বছর কাঁচাপাটের রপ্তানি বন্ধ ছিল। বর্তমানে কাঁচাপাটের রপ্তানির প্রতিবন্ধকতা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছেন। ফলে কৃষক পাট চাষে আগ্রহী হবেন। আশা করি আবারও ফিরে আসবে পাটের সেই সুদিন।