কৃষ্ণাঙ্গ যুবক হত্যায় সাবেক নারী পুলিশ কর্মকর্তা অভিযুক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার ঘটনায় সাবেক নারী পুলিশ কর্মকর্তা কিম পটারকে (৪৮) অভিযুক্ত করা হয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন সেন্টার শহরে ওই যুবক হত্যার ঘটনা ঘটে। কিম পটারের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার বা ‘সেকেন্ড ডিগ্রি’ খুনের অভিযোগ আনা হয়েছে। বিচারে অপরাধ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
দান্তে রাইট নামের এক কৃষ্ণাঙ্গকে হত্যার পর কিম পটার নামের ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি ১ লাখ ডলার জরিমানা দিয়ে মুক্তি পান।
গত রোববার (১১ এপ্রিল) দুপুরে রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গ করায় পুলিশ কর্মকর্তারা দান্তে রাইটের গাড়ি থামান। ২০ বছর বয়সী ওই তরুণের গ্রেফতারি পরোয়ানা রয়েছে নিশ্চিত হলে তাকে গ্রেফতারের উদ্যোগ নেন কর্মকর্তারা।
কিন্তু গ্রেফতার এড়াতে গাড়ির ভেতর ঢুকে পড়েন দান্তে। তখন কিম পটার টেজারের (ইলেক্ট্রিক শক দেওয়ার যন্ত্র) পরিবর্তে ‘ভুলক্রমে’ পিস্তল তুলে তাকে গুলি করে বসেন। তিনি বলছেন, এটি একটি দুর্ঘটনা।
এদিকে কিম পটারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দান্তে রাইটের পারিবারিক আইনজীবী বেন ক্রাম্প বলেন, এই হত্যাকাণ্ড ইচ্ছাকৃত এবং অবৈধভাবে ক্ষমতার ব্যবহার।
এ ঘটনার দুদিনের মাথায় ব্রুকলিন সেন্টার পুলিশের প্রধান টিম গ্যানোন ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কিম পটার পদত্যাগ করেন।
তবে ঘটনার দ্রুত তদন্ত শেষে বলা হয়, ডন্টি রাইটের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। কিম পটার ট্যাজারের পরিবর্তে ভুলক্রমে যে হ্যান্ডগান ব্যবহার করে ফেলেছেন, সে বিষয়ে তার ব্যাখ্যা তদন্তকারীদের সন্তুষ্ট করতে পারেনি।
এদিকে এ ঘটনায় ব্রুকলিন সেন্টারসহ যুক্তরাষ্ট্রজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। কিম পটারকে গ্রেফতার ও তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও ব্রুকলিন সেন্টার শহরে বিক্ষোভ থামেনি। টানা চতুর্থদিনের মতো ব্রুকলিন সেন্টার শহরে বিক্ষোভ হয়।
শহর কর্তৃপক্ষ বারবার বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। সন্ধ্যার পর শহরে কারফিউ বলবৎ রয়েছে। গত মঙ্গলবার রাতে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










