ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১১:০৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

বাংলাদেশের ফুটবল সমর্থকদের বড় অংশ অপেক্ষায় আছেন আর্জেন্টিনার নকআউট ম্যাচের দিকে। কানসাসে শেষ অনুশীলন সেশন সম্পন্ন করে বুধবার বিকেলে মায়ামির উদ্দেশ্যে রওনা দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। শুক্রবার তারা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় অনুযায়ী যেটি শুরু শনিবার ভোর ৪টায়।

কানসানে রুদ্ধদ্বারে অনুশীলন করেন লিওনেল মেসি অ্যান্ড কোং। এটি ছিল তাদের ম্যাচ ভেন্যু মায়ামি স্টেডিয়ামে যাওয়ার আগে শেষ প্রস্তুতি। এখানেই হয়ত কোচ লিওনেল স্কালোনি সম্ভাব্য একাদশ চূড়ান্ত করে ফেলেছেন। দলটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কানসাস সিটি থেকে মায়ামি রওনা হওয়ার কথা থাকলেও বিলম্বের কারণে এক ঘণ্টারও বেশি দেরিতে যাত্রা শুরু করে। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস দিয়েছে এই খবর।

মূল পরিকল্পনায় ম্যাচের আগের দিনই মায়ামি যাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কানসাসে অতিরিক্ত একটি অনুশীলন সেশন করার পর ফ্লোরিডায় যাওয়া। বিশ্বকাপ শুরুর পর থেকে যে রুটিন বজায় রাখা হয়েছে, সেটি অনুসরণ করতেই এই পরিবর্তন। বৃহস্পতিবার মায়ামিতে পৌঁছে স্কালোনির নেতৃত্বে শেষ অনুশীলন হবে, এরপর শুক্রবার হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ। এই ভেন্যুতেই আর্জেন্টিনা ২০১৪ সালের কোপা আমেরিকা জিতেছিল, যা দলের জন্য বিশেষ স্মৃতি বহন করে। 

স্কালোনির একাদশ মোটামুটি চূড়ান্ত। তবে তিনটি পজিশন নিয়ে অনিশ্চয়তা আছে। বামপাশের জায়গার জন্য নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্ডো মেদিনা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেন্ট্রাল ডিফেন্সে ক্রিস্তিয়ান রোমেরো পুরোপুরি ফিট হলে তিনি ফিরবেন, নইলে নিকোলাস ওটামেন্ডি খেলবেন। আর আক্রমণে লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে।

রোমেরো যদি ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেন, তবে তিনিই একাদশে ফিরবেন। তাগলিয়াফিকোরও চোট কাটিয়ে ফেরার সম্ভাবনায় আছেন। আর আক্রমণে লাউতারো এগিয়ে থাকলেও জুলিয়ানকে নিয়েও ভাবনা চলছে।