কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
ইংল্যান্ডকে হারিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ওদিকে ফ্রান্সকে হারিয়ে স্পেন। দুই দল এবার প্রস্তুতি নিচ্ছে শিরোপা লড়াইয়ের। অর্থাৎ লড়াই হবে দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল।
বার্সেলোনার ১৯ বছর বয়সী ইয়ামালকে বলা হচ্ছে ভবিষ্যতের তারকা। আর সেই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির বয়স এখন ৩৯। দুই ভুবনের দুই তারকা প্রথমবার মাঠে মুখোমুখি হবেন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনালে।
ঐতিহাসিক এই মুহুর্তের আগে বিভিন্ন মাধ্যমে আবার ভাইরাল হয়েছে মেসির কোলে শিশু ইয়ামালের সেই ছবি। ইয়ামাল তখন শিশু, আর মেসি ছিলেন ২০ বছরের উঠতি তারকা।
২০০৭ সালে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবি তোলা হয়েছিল, যেখানে দেখা যায় মেসি ছোট্ট ইয়ামালকে প্লাস্টিকের টবে গোসল করাচ্ছেন। সেই ছবিগুলো দুই বছর আগে আলোচনায় আসে, যখন ইয়ামাল স্পেনকে ইউরো ২০২৪ জেতাতে বড় ভূমিকা রাখেন। ইয়ামালের বাবা ছবিটি পোস্ট করে লিখেছিলেন, “দুই কিংবদন্তির শুরু।”
ঐতিহাসিক সেই ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার জোয়ান মনফোর্ট। সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি জানান, “আমরা ইউনিসেফের সাহায্যে ক্যালেন্ডারটি তৈরি করেছিলাম। ইউনিসেফ মাতারোর রোকা ফন্ডা এলাকায় একটি লটারি আয়োজন করেছিল, যেখানে ইয়ামালের পরিবার থাকত। তারা লটারিতে অংশ নেয় ক্যাম্প ন্যুতে কোনো বার্সা খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার জন্য। আর তারা লটারিতে জয়ী হয়।”
তিনি আরও বলেন, “যখন লামিনে মেসির সঙ্গে দেখা করল, তখন ভাগ্য এক হয়ে গিয়েছিল, কিন্তু এটি খুব কঠিন ছিল। মেসি খুবই অন্তর্মুখী ও লাজুক। তিনি ড্রেসিংরুমে ঢুকে দেখলেন একটি প্লাস্টিকের টবে পানি ভর্তি আর ভেতরে একটি শিশু। শুরুতে তিনি বুঝতে পারছিলেন না কীভাবে ইয়ামালকে ধরবেন।”
মনফোর্ট পরে অনুভূতি প্রকাশ করে বলেন, “এত আলোড়ন সৃষ্টি করেছে এমন কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারা খুবই রোমাঞ্চকর। সত্যি বলতে, এটি খুব সুন্দর একটি অনুভূতি।”
এরপর মাত্র ১৫ বছর বয়সে বার্সার হয়ে অভিষেক হয় ইয়ামালের। এখন পর্যন্ত তিনি তিনটি লা লিগা শিরোপা জিতেছেন এবং স্পেনকে ইউরো ২০২৪-এ চ্যাম্পিয়ন করেছেন। ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন।
অন্যদিকে মেসি আটবারের ব্যালন ডি’অর জয়ী, বিশ্বকাপসহ অসংখ্য অর্জনের মালিক। অনেকেই তাকে সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন।
এবার ফাইনালে যদি ইয়ামাল মেসিকে হারাতে পারেন, তবে সেটি তার ক্যারিয়ারের জন্য এক ঐতিহাসিক সূচনা হবে। শিশুকালে মেসির কোলে থাকা ইয়ামাল এখন মাঠে তার বিপক্ষে দাঁড়াতে যাচ্ছে— এ যেন ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর গল্পগুলোর একটি।
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







