ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক ভবনে বন্দুক হামলার ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার কর্মকর্তারা।
পুলিশ লে. জেনিফার আমাত বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিসহ আরেকজনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন কোনও হুমকি নেই।
বন্দুক হামলার খবর পেয়ে প্রায় সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওই গুলির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার একজন পুলিশ অফিসারের সংশ্লিষ্টতা রয়েছে। তবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
আমাত বলেন, ওই কর্মকর্তা আহত হননি। এদিকে সন্দেহভাজন ব্যক্তি বা আহত হওয়া অন্য ব্যক্তির অবস্থা সম্পর্কেও কিছু জানাতে পারেননি আমাত। বুধবার রাতে এ ঘটনার বিস্তারিত তথ্য জানাবে পুলিশ।
যে ভবনে হামলার ঘটনা ঘটেছে সেখানে বেশ কয়েকটি অফিস রয়েছে। হতাহতদের কোথায় পাওয়া গেছে সে ব্যাপারে কিছু জানাননি আমাত। তিনি বলেন, হামলাটি কেবল ওই ভবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।
এ ঘটনায় শোক জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি এই হামলাকে ‘ভীতিকর এবং হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আজ রাতে ভয়াবহ ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










