ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৪:৩৪:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

খালেদার বিরুদ্ধে পরোয়ানা : শনিবার ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার

পৃথক দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল। এর প্রতিবাদে আগামীকাল শনিবার (১৪ অক্টোবর) বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার বিএনপির ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করেন এবং কর্মসূচির ঘোষণা করেন।

বিবৃতিতে জানানো হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামীকাল শনিবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।