ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৪:৫৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

খালেদা, এরশাদ ও রওশনকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তাদের প্রত্যেককে পৃথক পৃথক ঈদকার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
 
তিনি বলেন, `প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বিকেলে বিএনপির নয়াপল্টনের অফিসে যায় এবং দলের মুখপাত্র আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের কাছে একটি ঈদকার্ড হস্তান্তর করেন।`
 
আশরাফুল আলম খোকন আরো বলেন, `প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল অফিসার খুরশিদ-উল আলম জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার এবং এরশাদের অফিসে ঈদকার্ড হস্তান্তর করেন।`

এই বিভাগের জনপ্রিয়