ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১০:২২:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

আজ সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস। ৩৭২ দিন কারাবন্দী থাকার পর ২০০৮ সালের এই দিন তিনি মুক্তি পান।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখনকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এই দিনকে প্রতিবছর বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করছে। কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল।
 
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১/১১ সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। উদ্দেশ্যে একটাই খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখা।