ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২২:০৯:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

খালেদা জিয়া বুধবার দেশে ফিরছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৭ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার

দীর্ঘ তিন মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী বুধবার (১৮ অক্টোবর) বিকেলে দেশে পৌঁছাবেন তিনি।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান।

চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান খালেদা জিয়া। আগামী ১৭ অক্টোবর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দ্যে
শে রওনা দেবেন। পরদিন বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

জানা গেছে, খালেদা জিয়ার দেশে আসাকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন ও সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা ও তার আশপাশের জেলার বিএনপির নেতাদের সঙ্গে প্রস্তুতি বিষয়ক বৈঠক করেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি।