খুলেছে পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
করোনা সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করলেও খুলে দেয়া হয়েছে দেশের পোশাক কারখানাগুলো। আজ রোববার (১ আগস্ট) সকাল ৮টার মধ্যে নিজ নিজ কারখানায় যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক।
সব পোশাক কারখানায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ কারখানায় তাপমাত্রা মাপা ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়নি।
রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় এ কে এম রহমতুল্লাহ গার্মেন্টস, আর টেক্স ফ্যাশন, জান কম্পোজিট ইউনিট লিমিটেড (ইউনিট-২), ড্রেস ফাই নেটওয়ার্ক, ইনজেক্ট ফ্যাশনসহ বিভিন্ন তৈরি পোশাক কারখানায় ৮টার আগেই দলে দলে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। তাদের বেশিরভাগই নারী শ্রমিক। তাদের অনেকেই জানান, হঠাৎ গার্মেন্টস খোলার কথা শুনে অনেক কষ্ট করে এসেছেন। আবার কেউ কেউ ঢাকাতেই ছিলেন।
সাতারকুল রোডের এক এম রহমতুল্লাহ গার্মেন্টসে গিয়ে দেখা যায়, সেখানে সবার তাপমাত্রা মেপে ভেতরে ঢোকানো হচ্ছে। আর মাস্ক পরা বাধ্যতামূলক। সেখানকার নিরাপত্তারক্ষী মোহাম্মদ কামরুল হাসান স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য আরেকজন সঙ্গী নিয়ে কাজ করছেন।
কঠোর লকডাউনে তৈরি পোশাক শিল্প কারখানার মতো রপ্তানিমুখি শিল্প কারখানা চালু হওয়ায় কারখানায় যোগ দিতে সকালবেলা পায়ে হেঁটে শ্রমিকরা ছুটে আসেন। তবে এখনো অনেক শ্রমিক কর্মস্থলে ফিরতে পারেননি। শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে চালু রয়েছে লঞ্চ ও বাস।
নির্দেশনা অনুযায়ী, এখনই বন্ধ হয়ে যাওয়ার কথা গণপরিবহন। কিন্তু যারা লঞ্চে করে ঢাকা ফিরছেন সদরঘাটে পৌঁছার পর তাদের পড়তে হবে অবর্ণনীয় ভোগান্তিতে। তখন গণপরিবহন বন্ধ থাকবে। গণপবিরহন ও কারখানা চালু থাকায় রাজধানীতে কঠোর লকডাউন একেবারেই ভেঙে পড়েছে। পুলিশের চেকপোস্ট, সেনাবাহিনী, বিজিবি, ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা খুব একটা দেখা যায়নি। সড়কে বাসের পাশাপাশি রিকশা, প্রাইভেটকারের আনাগোনা বেড়েছে। বেড়েছে মানুষের চলাচলও।
-জেডসি
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী