খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৫ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ দেশের সর্ববৃহৎ শিশু সংগঠন খেলাঘরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। উৎসবমুখর অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ঐতিহ্যের ৬৬ বছর পেরিয়ে ৬৭ বছরে পদার্পনের দিনটি উদযাপন করছে খেলাঘরের সদস্যরা।
আজ সংবাদ কার্যালয়ে খেলাঘর আন্দোলনের সূতিকাগার দৈনিক সংবাদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। কেক কেটে, ফুল বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন খেলাঘরের কর্মী-সংগঠক, অভিভাবক ও ভাই-বোন এবং দৈনিক সংবাদের সাংবাদিকরা।
এ সময় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ ও হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, সহ-সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকমন্ডলীর সদস্য অশোকেশ রায়, এ আলী আহম্মেদ নান্তু ও রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, কেন্দ্রীয় সদস্য অনিকেত আচার্য, ফখরুল ইসলাম, আনিসুল ইসলাম অপু ও কোহিনুর বেগম শিল্পী এবং জাতীয় পরিষদ সদস্য ফেরদৌসি লাকি উপস্থিত ছিলেন।
আগামী ৪ মে শুক্রবার বিকেল ৩টা থেকে পুর্নমিলনী ও স্মৃতিচারণ এবং বিকেল ৫টা থেকে সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যাকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এবার পদক পাচ্ছেন লেখক-গবেষক বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, খেলাঘর সংগঠক মুক্তিযোদ্ধা কামাল চৌধুরী ও খেলাঘর সংগঠক মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।
সূত্র : বাসস
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


