ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৫:১৮:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৫ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার

গত ২৪ ঘন্টায় (২২ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৩ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ১৮ জন। ঢাকার বাইরে ৫৩টি জেলায় আক্রান্ত হয়েছে ১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার, কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, এবছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২শ ৪৪ জন। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮শ ৫১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১শ ২৭ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৮৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৪১ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৬৬ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ২২৩ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১৪১ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।