ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:২০:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে কাঠগড়ায় অস্ট্রেলীয় সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চীনে একটি হাই-প্রোফাইল কূটনৈতিক মামলায় রুদ্ধদ্বার আদালতে অস্ট্রেলীয় সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক চ্যাং লেই বিচার শুরু হয়েছে।

চ্যাং লেইয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশে সরবরাহ করেছেন। তবে তার পরিবার বলছে, তিনি নির্দোষ।

বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।

চীনা বংশদ্ভূত অস্ট্রেলীয় সাংবাদিক চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিজিটিএনে কাজ করতেন। ২০২০ সাল থেকে তিনি চীনের কারাগারে রয়েছেন।

তার এ আটক নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে ক্যানবেরা। সেইসঙ্গে তারা সুষ্ঠু বিচারেরও দাবি জানিয়ে আসছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চ্যাং লেইয়ের অপরাধ সম্পর্কেও স্পষ্ট জানা যায় না। এ ছাড়া কখন এ মামলার রায় ঘোষণা করা হবে, সেটাও প্রকাশ করা হচ্ছে না।

বৃহস্পতিবার আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রাহাম ফ্লেচার বলেন, তিনি ও অন্য অস্ট্রেলীয় (দূতাবাস) কর্মকর্তাদের শুনানিতে উপস্থিত থাকতে সুযোগ দেয়া হয়নি।