ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৫১:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

গুলশানে ডিসিসি মার্কেটে আগুন, একাংশে ধস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:০৫ এএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের কাঁচাবাজারের অংশটির একাংশ ধসে পড়েছে।
 
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ মোদক জানান, সোমবার রাত আড়াইটায় আগুনের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ  জানাতে পারেননি তিনি। আগুন লাগার খবর পেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন। 
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপর কর্মকর্তা আতাউর রহমান জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আরও তিনটি ইউনিট যোগ হয়ে ২২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয়রা জানান, আগুনে মার্কেটের কাঁচাবাজার অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অংশের ভবনের একাংশ ধসে পড়েছে। পুরো মার্কেট কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।
 
এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান রয়েছে। এদিকে আগুন লাগার খবর পেয়ে দোকান-মালিক ও কর্মচারী ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। পুলিশের গুলশান জোনের এডিসি আবদুল আহাদ জানান, মার্কেট ঘিরে শতাধিক পুলিশ অবস্থান করছেন।

এই বিভাগের জনপ্রিয়