ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:২১:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

গ্যাসের চুলার আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

গ্যাসের চুলার আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

গ্যাসের চুলার আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার একটি বাসায় গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। দগ্ধরা হলেন আশরাফুল ইসলাম (৫০) ও রোজিনা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশরাফ মদনপুর এলাকায় একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং রোজিনা আদমজী গার্মেন্টসে হেলপার হিসেবে কর্মরত।

আজ শনিবার ভোর পাঁচটায় কাঁচপুর এলাকার ভাড়াবাড়িতে রোজিনা রান্নাঘরে চুলায় ভাতের হাঁড়ি বসিয়ে দিয়াশলাই জ্বালাতে গেলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

এ সময় আশরাফ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রুমে আগুন ছড়িয়ে পড়লে স্ত্রীকে সহায়তা করতে এগিয়ে এলে এতে দুজনই দগ্ধ হয়। প্রতিবেশী হারুন অর রশীদ সকাল সাড়ে ৯ টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্ত্যব্যরত চিকিৎসক স্বামী-স্ত্রীকে বার্ন ইউনিটে ভর্তি করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশরাফের শরীরে ৭৫ ও রোজিনার ৫৭ শতাংশ পুড়ে গেছে।