ঘুরে দাঁড়াচ্ছে এনবিআর, দুই মাসে রেকর্ড ১৪.৫৫ প্রবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ে রেকর্ড ১৪ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
করোনা মহামারির মধ্যে বড় ধরনের রাজস্ব ঘাটতি নিয়ে অর্থবছর শুরু করলেও দুই মাস শেষে ঘাটতি কিছুটা কমাতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ, করোনা প্রতিকূল অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এনবিআর। এমনটা দাবি করছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থবছরের প্রথম মাসে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিভাগ মিলিয়ে মোট ঘাটতি ছিল ৭ হাজার ২২৭ কোটি ৭৫ লাখ টাকা। তবে দ্বিতীয় মাসে এসে রাজস্ব আদায়ে ২৪ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১০ কোটি টাকা। এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে পাওয়া সাময়িক হিসাব থেকে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের সর্বশেষ সাময়িক হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের দুই মাসে (জুলাই-আগস্ট) আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে প্রতিষ্ঠানটির আদায় যথাক্রমে ১০ হাজার ২ কোটি ৯৩ লাখ, ১২ হাজার ৯৬৪ কোটি ৩ লাখ এবং ১১ হাজার ৫৮১ কোটি ৭৫ লাখ টাকা।
সবমিলিয়ে তিন খাতে মোট আদায় ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৪.৫৫ শতাংশ। যেখানে গত অর্থবছরে জুলাই-আগস্ট মাসে ৩০ হাজার ১৬০ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিল।
যদিও লক্ষ্যমাত্রার তুলনায় ৫ হাজার ২১০ কোটি টাকা পিছিয়ে আছে প্রতিষ্ঠানটি। এ সময় লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৭৫৯ কোটি টাকা। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় মাসে (আগস্ট) আশান্বিত সাফল্য পেয়েছে রাজস্ব আদায়ের তিনটি খাতে। আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে প্রতিষ্ঠানটির আদায় হয়েছে যথাক্রমে ৫ হাজার ২৭০ কোটি ৮৪ লাখ, ৭ হাজার ২৬৭ কোটি ৩১ লাখ এবং ৬ হাজার ৬৫৬ কোটি ৫০ লাখ টাকা। তিন খাতে আগস্ট মাসে মোট আদায় ১৯ হাজার ১৯৪ কোটি ৬৫ লাখ টাকা। প্রবৃদ্ধি ২৪.৫৯ শতাংশ।
এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, করোনা মহামারিতে স্বাভাবিক কারণেই রাজস্ব আদায়ে গতি ছিল না। বর্তমানে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে। আমদানি-রফতানি থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ছে। আমরাও রাজস্ব পাচ্ছি। তাছাড়া সাম্প্রতিক সময়ে এনবিআরের বেশকিছু ইতিবাচক উদ্যোগ রাজস্ব আদায়ের গতিকে আরও বৃদ্ধি করেছে। সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত রাখতে চায় এনবিআর।
এর আগে ৪১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকার রাজস্ব ঘাটতি নিয়ে ২০২০-২১ অর্থবছরও বছর শেষ করেছিল এনবিআর।
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।
এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা।
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার










