চীনের উহানে নতুন কেউ করোনায় আক্রান্ত হয়নি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
চীনের উহানে নতুন কেউ করোনায় আক্রান্ত হয়নি
করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে মঙ্গলবার নতুন করে কেউ এ রোগে আক্রান্ত হয়নি।
আজ বুধবার হুবেইয়ের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত উহান ও হুবেই প্রদেশে ‘কোভিড-১৯’ এ আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫০ হাজার ছয় এবং ৬৭ হাজার ৮০১ জনে দাঁড়িয়েছে। হুবেই প্রদেশে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে দুজন ছিল উহানের বাসিন্দা।
মঙ্গলবার চীনের মূল ভূখন্ডেও নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিন ৪৮৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন।
স্বাস্থ্য কমিশন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার ৭৭২ জন রোগীর মধ্যে এক হাজার ৫০ জনের অবস্থা এখনও গুরুতর। এছাড়া ৩১৮ জন আশংকাজনক অবস্থায় রয়েছেন।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯০১ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪ লাখ ২২ হাজার ৭৩২ জন। এদের মধ্যে বর্তমানে ২ লাখ ৯৪ হাজার ৭২৯ জন চিকিৎসাধীন এবং ১৩ হাজার ৯৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ২৮ হাজার ৩ জনের মধ্যে ১ লাখ ৯ হাজার ১০২ জন (৮৫ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১৮ হাজার ৯০১ জন (১৫ শতাংশ) রোগী মারা গেছেন।
বাংলাদেশসহ বিশ্বের ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি











